কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

0

মায়ের লাশ

আফছানা খানম অথৈ

অন্ধকার তালাবদ্ধ ঘরে
পড়ে আছে মা,
কোথাও কেউ নেই
চারদিক অন্ধকার।
ঝি ঝি পোকা ডাকছে
ভয়ে কাঁপছে মা
বিছানায় শুয়ে কাতরাচ্ছে
ডাকছে সন্তানেরে।
খোকা তুই কোথায়?
আমাকে একটু পানি দেহ্
গলা শুকিয়ে গেছে
আর পারছি না।
কোথাও খোকা নেই
মাকে ফেলে গেছে
মা বুঝতে পেরেছে
কাঁদছে অনবরত।
ক্ষুধার জ্বালায় ছটফট করছে
শরীর কাঁপছে থত্থর,
বারবার খোকাকে ডাকছে
পাষণ্ড সন্তান আসেনি
মাকে দেখতে।
একদিন দুদিন উপোষ অনেকদিন
আর কত সইবে,
ক্লান্ত অবশান্ত ক্ষুধার্ত দেহটি
আর চলছে না।
একসময় থেমে যায় মায়ের সবকিছু
নিভে যায় আত্মানামক জীবন প্রদীপ,
লাশ হয়ে পড়ে থাকে
মায়ের মৃতদেহটি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply