0
সবাই দাতা নিখিল বিশ্বে
চাওয়াটা যে ভিন্ন,
পাবার আশে চাইতে গিয়ে
হচ্ছে আবার ছিন্ন।
আসল মালিক ভুলে গিয়ে
অন্য দারে খুঁজি,
অধম জ্ঞানী থেকে গেলাম
নিজ কে নাহি বুঝি।
জীবন ভরে তোমার তরে
দাতা হতে চাই,
দাতা থাকলে আপন করে
তোমায় পেয়ে যাই।
গভীর রাতে তোমার কাছে
দাতা বলে ডাকি,
চাওয়ার মাঝে শীতল হৃদয়
জলে ভেজে আঁখি।
সারাজীবন এমন ভাবে
দাতা বানায় রেখো,
দাতার মাঝে সেরা হলেই
আমায় চেয়ে দেখো।

0