এসো শপথ করি

0

স্বাধীনতা …..অর্জন হলো
বহু রক্তের ধারা,
কেনো স্বাধীন দেশটা আজও
বৈষম্যতে ভরা।

স্বাধীন দেশে কামার কুমার
আমলা কামলা সবে,
বিবেকবোধে.. সবার সমান
একই সুযোগ রবে।

স্বাধীন দেশের একটি স্বাধীন
মোরা গর্বিত জাতি,
একই সুযোগ সম্মান নিয়ে
ছড়ায় বিশ্বে খ্যাতি।

আজকে কেন আমলা কামলা
বলে সন্তান গণ্য,
স্বাধীনতার…. স্বাদটা পেলাম
হয়নি আজও ধন্য।

সবার সমান সম্মান লাভের
অধিকার তো আছে,
স্বাধীনতার …রক্তের কেতন
আছে সবার কাছে।

সমান ভাবে লড়াই করলো
একাত্তরের সনে,
বিজয় আনলো জীবন দিয়ে
রেখো সবাই মনে।

স্বাধীন দেশে বৈষম্যেয় আজ
হিংসা বিদ্বেষ কেন?
বহু প্রাণের…. শহীদ রক্তের
স্বাধীন জাতি জেনো।

তাজা প্রাণের… রক্তে কেনা
মোদের দেশের মাটি,
হিংসা বিদ্বেষ…..ভুলে গিয়ে
হৃদয় করি খাঁটি।

স্বাধীনতার… কেতন হাতে
এসো শপথ করি,
সবাই মিলে…. স্বাধীনতার
চেতনায় দেশ গড়ি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply