কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

0

কবিতা
আগুন জ্বলে
আফছানা খানম অথৈ

গাজার বুকে জ্বলছে আগুন
পুড়ছে কতো ঘরবাড়ি
তাবুর ভিতর বসত করে
কতো শত নরনারী ।

সুযোগ পেলে করে গুলি
বুলেট করে বক্কভেদ
রক্তমাখা শরীর নিয়ে
করে তাদের উচ্ছেদ।

সত্য সঠিক ন্যায়ের জন্য
করবে যারা জীবন দান
পরকালে দিবেন আল্লাহ
জান্নাতের উচ্চ মান।

গাজার বুকে রক্তের স্রোত
বইছে সারাক্ষণ
লাশের বহর কাঁধে নিয়ে
কাঁদছে সকল আত্মীয় স্বজন।

নবীর যুগে ইসলাম প্রচার
ছিলো অনেক কষ্টের
সেই যুগেরি দৃশ্য এখন
ভাসছে গাজার ভিতর।

সকল মুসলিম ভাই ভাই
তবুও কেন চেয়ে রয়
গাজাবাসির জীবন যায়
আমরা শুধু করি হায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply