কিশোর

0

 

আমরা নবীন,আমরা কিশোর
জয় করিবো বিশ্ব ভূবন,
মেধার বিকাশ জাগবে এবার
গড়বো জ্ঞানের নতুন স্বপন।

সত্য ন্যায়ের সঙ্গে থেকে
লড়াই করবো দেশের হয়েই,
দূর্নীতি -ঘুষ রুখবো মোরা
এমন শপথ কিশোর থেকেই।

রুখবো সে সব ভ্রান্ত বিবেক
হিংসা-অসৎ, মিথ্যা-বিবাদ,
দেশের প্রেমে ধরবো কলম
ন্যায়-ধর্ম করবো আবাদ।

দিক্ষা নেব ঐ আজাদীর
যাদের তরে দেশের মাটি,
বিলিয়ে জীবন ভক্তি নিয়ে
মায়ের ভূমি করছে খাঁটি।

আমরা নতুন আমরা কুঁড়ি,
লক্ষ আশা লুকিয়ে রাখি,
আমার দেশের উড়িয়ে নিশান
বিশ্ব মুঠোয় ফেলি আঁখি।

আমরা আকাশ আমরা আলো
আমার দেশের সবাই ভালো,
দেশের স্বার্থে সবাই সমান
জাত-ধর্ম, হোক না কালো।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবি, প্রবন্ধকার ও আলোচক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply