কবিতা একটুখানি জায়গা আফছানা খানম অথৈ

0

একটুখানি জায়গা

আফছানা খানম অথৈ

কেউ বুঝেনা মনের দু:খ
আমি অসহায়,
জনম দুখী কপাল পোড়া
আমার কেহ নাই।
মা মরেছে করোনা রোগে
বাবা নিরুদ্দেশ ,
আমি এখন একলা থাকি
দু:খের নাই শেষ।
পথে পথে ঘুরি আমি
পথে হলো ঠাঁই,
থাকার জন্য দেয়না কেউ
একটুখানি আশ্রয়।
দুদিন ধরে উপোষ করি
পেট পুরে যায়,
একটু খাবার চাইলে গেলে
উষ্টা মারে সবাই।
এই দুনিয়ায় নাই কেহ মোর
আমি বড় একা,
থাকার জন্য দাওনা কেউ
একটুখানি জায়গা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply