কবিতা এক মুটো ভাত আফছানা খানম অথৈ

0

পথ শিশু রাস্তায় কাঁদে কেউ নেই দেখার।

হাজার লোক বাজার করে কেউ নেই বুঝার।

ক্ষুধার জ্বালায় পোড়ে শিশু পরান যায় জ্বলে।

এক মুটো ভাত দাওনা কেউ সইতে পারিনা আর ক্ষুধার জ্বালা।

পথচারী দেখে না কেউ চলে আপন গতিতে।

হাউমাউ করে কাঁদে শিশু রাস্তায় পড়ে।

ভাই-বোনের শুন আমার কথা ক’দিন ধরে পড়েনা পেটে দানাপানি।

পরাণ বাঁচাও, ভিক্ষা দাও এক মুটো ভাত আমায়।

বাঁচতে চাই, ভিক্ষা চাই ফিরাইওনা আমায়।

মা মরেছে করোনা রোগে বাবা নিরুদ্দেশ।

আমি এখন একলা থাকি এই জনমে কেউ নেই।

নিষ্ঠুর জগতের,নিষ্ঠুর মানুষ কেউ দেয়নি আশ্রয়।

তাইতো হলো আমার শূন্য আকাশের নিচে ঠাঁই।

কত যে রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে তার নেই কোন হিসেব।

আজ এখানে কাল ঐখানে ঘুরি লোকের দুয়ারে দুয়ারে।

উটকো ঝামেলা ভেবে আমায় তাড়িয়ে দেন সবাই।

এক মুটো ভাত দেয়না কেউ আপন মহিমায়।

ক্ষুধার জ্বালা মিটায় শেষে সাদা পানি পান করে।

পেট পুরে খাই সবাই চেয়ে থাকি তাদের পানে।

আপন মনে বলে বেড়ায় এক মুটো ভাত দাওনা আমায়।

দেয়না কেউ এক মুটো ভাত সবাই দেয় তাড়ায়।

জনম দুখী কপাল পোড়া হয়না কোথাও ঠাঁই।

পথে পথে ঘুরে বেড়াই পথে আমার ঠাঁই।

তাইতো সবাই বলে বেড়ায় পথ শিশু আমায়।

ক্ষুধার জ্বালায় মরে যাব এক মুটো ভাত দাওনা আমায়।

কেউ শুনেনা তাহার কথা চলে আপন পথে।

ক্ষুধার জ্বালায় মরে শিশু এক মুটো ভাত না পাওয়ায়।

ঃসমাপ্তঃ

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply