দ্বীনের জিম্মা

0

আলেমগণে দ্বীনের জিম্মা
প্রভুর কথা বলে,
জ্ঞাণের বাণী জেনে মানুষ
সঠিক পথে চলে।

আলেম সমাজ পথপ্রদর্শক
প্রভুর দ্বীনের জন্য,
দ্বীনের বাণীর প্রচার করেই
হয় যে তারাই ধন্য।

নবীর সুন্নত প্রভুর কিতাব
ধর্মের সঠিক নীতি,
আঁকড়ে ধরে জীবন গড়লে
কাটবে তবে ভীতি।

হারাম হালাল মানবে মুমিন
ঈমান আমল মেনে,
গড়বে জীবন মুমিন বান্দায়
প্রভুর বিধান জেনে।

বিপদ আপদ দেখলে বান্দা
রোগীর পাশে যাবে,
তাঁর উচিলায় রোজ হাশরে
প্রভুর দেখা পাবে।

জান্নাত নামক শান্তির আবাস
নেকআমলে হবে,
রোজ হাশরের বিচার শেষেই
শান্তির নীড়ে রবে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply