পরম বন্ধু গাছ

0

জীবন রক্ষায় পরম বন্ধু
নির্মল রাখে.. মন,
বাঁচার জন্য আশ্রয় মোদের
আজ অরণ্য বন।

জাতির স্বার্থে ব্যক্তির স্বার্থে
গাছের রোপণ চাই,
সুস্থ সুন্দর সমাজ গড়তে
বিকল্প যে…… নাই।

বৃক্ষ মোদের বাঁচার জন্য
ছায়া স্বরূপ… রয়,
কঠিন বিপদ আপদ থেকে
কাটায় সকল ভয়।

জীবন রক্ষায় রোগ নিরাময়
ঔষধ করে দান,
বৃক্ষ ভূমি যে ভারসাম্যয়
খুবই…. মূল্য’বান।

বিষাক্ত গ্যাস আমরা ছাড়ি
শোষণ করে… নেয়,
বিশুদ্ধ ওই বাতাস জীবন
বাঁচার জন্য…. দেয়।

রূপের শোভন নিকুঞ্জবন
রক্ষা করতে চাই,
সুশীতল ও মনোরম বায়ু
বৃক্ষের থেকে পাই।

সবুজ শ্যামল ওই সমারোহ
বৃক্ষের নিধন নয়,
ফলজ বনজ বৃক্ষ রোপণ
সুখের পরশ ময়।

গাছের কর্তন ধ্বংসলীলার
করতে হবে…রোধ,
পরম বন্ধু গাছের ঋণটা
নয়তো হবার শোধ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply