‘মানসিংহ ও ঈসা খাঁ ‘নাটকের পাঠ-পরিচিতি ও মূলভাব

1

প্রখ্যাত লেখক ইব্রাহীম খাঁর লেখা এই নাট্যাংশে হাজির করেছেন ঈসা খাঁ এবং রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মহানুভবতার কাহিনি। বাংলার পাঠান বীর ঈসা খাঁ দ্বন্দ্ব যুদ্ধে নিহত করেন মানসিংহের বীর জামাতাকে।প্রতিশোধ নিতে মানসিংহ এগারো সিন্ধু ময়দানে ঈসা খাঁকে যুদ্ধে আহ্বান করেন।
ঈসা খাঁ বীরত্বের সঙ্গে তা গ্রহণ ও করেন।যুদ্ধ চলাকালে হঠাৎ মানসিংহের তলোয়ার ভেঙে গেলে তিনি ভীত হয়ে পড়েন।কিন্তু ঈসা খাঁ নিরস্ত্র মানসিংহকে আঘাত না করে তার হাতে অপর একটি তলোয়ার তুলে দেন। ঈসা খাঁর বীরত্ব ও ঔদার্যে মানসিংহ বিস্মিত হয়ে তলোয়ার ছুড়ে ফেলে জানান, ঈসা খাঁর সঙ্গে তার কোনো যুদ্ধ নেই। তারপর দুই বীর পরস্পরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন।
দুজনেই ভারতের মোঘল – পাঠান আর হিন্দু – মুসলমানের বন্ধুত্ব ও মিলনে দৃঢ় প্রতিজ্ঞ হন।
নাট্যাংশটিতে মোঘল – ভারত আমলের বীরত্ব, মহানুভবতা এবং ভ্রাতৃত্ববোধের পরিচয় ফুটে উঠেছে। প্রতিফলিত হয়েছে মানুষের উদারতা এবং মহানুভবতা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “‘মানসিংহ ও ঈসা খাঁ ‘নাটকের পাঠ-পরিচিতি ও মূলভাব”

Leave a Reply