গরমের তাপে

0

শিরোনাম – গরমের তাপে
কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ – ১৭.০৪.২৩

দহন তাপে, ভুগছে সবাই
সূর্য হয়েছে রাগী।
পৃথিবীর মাটি, চৌচির দশা
দুর্দশার আইনজারী।

প্রবল তেজে, ভয়াবহতা
বৈশাখের বেসুরো কথা।
নববর্ষের, এ কি রূপ
চৈত্রের পর, এ কী ব্যথা?

নদীর বুকে, মাটির ফাটল
পুকুর, দীঘির অভাব।
গরমের দিনে,কড়াল তেজে
হাঁসফাঁস সবার ভাব।

বাচ্ছা, বুড়ো, বয়স ভেদে
বিপদ সবার বেশি।
সানস্ট্রোকে, পড়ছে মারা
ভয়ে কেনে এসি।

অনাম সুনাম, কতো জনাই
কাগজ ভরায় ভয়ে।
কাগজ পড়েই, সর্তকতা
গরম কি ভাবে সয়ে?

আগের দিনেও, গরম ছিলো
ছিলো গাছের বাহার।
মানুষ শুধু, শহর গড়বে
গাছ দিয়েছে আহার।

এখন দেখো, মজাই মজা
গাছের জন্যে গরম।
লোভের বশে, বলি হচ্ছে
গরম হবে চরম।

পুকুর কেটে, ফ্ল্যাট হয়েছে
গ্ৰাম হয়েছে শহর।
মেরুর বরফ, গলছে ভীষণ
শহুরে হবার বহর।

আমরাই দায়ী, এসবের জন্য
প্রকৃতি দিচ্ছে গরম।
এখনো আছে, হাতে সময়
একটু ঢাকো শরম!

 

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Suchandrita Chakraborty

Author: Suchandrita Chakraborty

কবি ও বাচিক শিল্পী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply