মিটাইয়া দিও – ভাস্কর পাল

0

মিটাইয়া দিও

  • ভাস্কর পাল

 

মোর হৃদয় পিপাসিত ঢলায় দাও অমৃত প্রেমের সুধা

বুকের মাঝারে আগলে লইয়া মিটায় দাও ভালোবাসার ক্ষুধা,,

 

আজই বসন্ত নিশির মৌন প্রেমে, ঝরিয়া পড়ুক পাতার কুঞ্জ

চন্দ্র সজ্জিত পূর্ণিমা নিশিতে কেশেতে সাজায়ো পুষ্প পুঞ্জ।।

 

বর্ষণ নামিলে মেঘলা বৈকালে পরনে পড়িও লাল শাড়ি

রক্ত জবার গাঢ় লালে চরণ সাজয়ও আলতা দিয়ে।

 

দক্ষিণও জানালা খুলিয়া রাখিও সাঁঝ নামিলে পরে

মৃদু হাওয়ায় চন্দ্র মল্লিকার, গন্ধ ভাসিয়া আসিবে ঘরে।।

 

নিদ্রাহারা অন্ধরাতে কণ্ঠ হতে সে গান গেয়ো

সকল দ্বন্দ্ব ভঙ্গিত হবে জড়তা কাটিবে সেই সুরেতে।

 

মেঘমোল্লার ধূসর কালিতে করিও আমারে রচিত

শঙ্খ বাজায়ে, গোপন সুরেতে করিবো তোমারে পুজ্জিত।

 

ঘন কালো কেশ খুলিয়া রাখিয়া, বাধিও যূথীরও মালা

বরণ করিব আহ্বান জানাবো সাজায় বরণ ডালা।

 

শাখায় শাখায় ফুটিবে পুষ্প নবীন রবির আভায়

গগন সাজাবে মলিন হয়ে শান্ত শুভ্র মেঘের শোভায়।

 

বসিয়া থাকিও পাশেতে মোর শুনাইয়ো কাব্য গাঁথিয়া

মৃত্যু আসিলে মিটাইয়া দিও অমৃত প্রেমের ক্ষুধা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

One Reply to “মিটাইয়া দিও – ভাস্কর পাল”

Leave a Reply