কবিতা মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ

0

মা তুমি কেমন আছ

আফছানা খানম অথৈ

মা তুমি কেমন আছ?
কতো দিন দেখি না তোমায়,
তোমার কথা মনে হলে
স্থির থাকতে পারি না,
চোখের কোনে জল এসে যায়।
শত ব্যস্ততার মাঝেও
মনে পড়ে তোমাকে,
তোমার মায়াময় মুখটা
এক পলক দেখার জন্য
মনটা ছটপট করে,
ইচ্ছে করে ছুটে আসি
তোমার আঁচল তলে।
তোমার কোলে মাথা রেখে
ঘুমোতে ইচ্ছে করে,
ইচ্ছে করে সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিয়ে তোমার কাছে আসি।
কিন্তু পারি না,কারণ মেয়েরা অসহায়
স্বামীর গন্ডিবদ্ধ সীমানায় আবদ্ধ
যখন তখন যাওয়া নিষিদ্ধ।
মা তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে
বলো না কবে আসবে দেখতে?
তোমার মায়াময় মুখটা,
বারবার ভাসছে চোখের মনিকোঠায়
ভুলতে পারবো না কখনো তোমায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply