কবিতা:-প্রার্থনাদ

0

প্রার্থনাদ

-রাজু হাওলাদার

প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।
বেদ-বেদান্ত বাইবেল, স্মৃতি -সংহিতা গীতা,
তুমিই প্রভু তুমিই রব, নবী আহম্মদের মিতা।
জেন্দাবেস্তা-কুন্ডিকা,কল্প-কূর্মপুরাণ ঋগ্বেদ,
অধমই বান্দা অধম’ই গোলাম, শ্রেষ্ঠ রাসুল সাগরেদ।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
পূন্যের চেয়ে লুকায়িত কলবে পাপ করেছি জমা।
পাপ কুড়িয়ে এসেছি আমি, করবে ক্ষমা আমায়,
সর্বত্র ছেড়ে তোমার দুয়ারে, দাঁড়িয়েছি শূন্য থালায়।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।

নাম:-রাজু হাওলাদার

কলেজ:-শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কোটালিপাড়া, গোপালগঞ্জ

বর্ষ:-২২-২৩

বিভাগ:-বাংলা


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “কবিতা:-প্রার্থনাদ”

Leave a Reply