বিনিদ্র রজনী

0

বিনিদ্র রজনী
হামিদা চৌধুরী ইমা
শিক্ষার্থী: চট্টগ্রাম কলেজ

রোবট নয়; রক্তে মাংসে গড়া মানব জাতি,
নিদ্রাহীন নৈতিক দৃঢ়তার হচ্ছে ক্ষতি ।
তবু ও চাই দুর্বার গতিতে দুর্জয়,
ছিনিয়ে নেবো এবার বিজয় ।

রাতের আকাশে তারা মিটিমিটি করে,
মনের ব্যথা গুলো তবু নাহি সরে ।
সাঁঝের বেলায় জোনাকিরা দেয় আলো,
নীরবতা রাতে সঙ্গী আঁধার কালো ।

গহিন রাতে নীল আকাশ আলোকিত চাঁদে,
চাঁদের আলো অনুভব নিরিবিলি ছাদে ।
দুঃখ-বেদনা, অভিমান ও অনুরাগে,
একা শয্যায় বিনিদ্র রজনী জাগে !
তিমির রাত্রি কবে পার হবে?
রাত্রি পেরিয়ে ঊষার আলো উঠবে কবে?

পৃথিবীটা মনে হয় কালো ধোঁয়ায় ঘেরা,
নিদ্রাহীন রাত অস্তির ও দিশেহারা ।
কতই আবেগ- স্মৃতি, আনন্দে-শোকে,
বিনিদ্র রজনী পার করছে কতো লোকে?

বিনিদ্র রজনী ভয়াবহ সকলের কাছে,
নৈতিক দৃঢ়তা ক্ষয় করে মানসিক চাপে ।
নিদ্রাহীন রাত কাটা সত্যি কষ্টকর,
চোখের পাতা ঢলে পড়ে রাতভর ।

আত্ন বেদনার কথা জানবে না শহর গ্রামে,
বেদনায় ঢাকা থাকবে রজনীর খামে ।
প্রিয় সঙ্গী হয়ে তারাগুলো জ্বলে মিটিমিটি,
ভোরের আকাশ পাঠাবে কি “সোনালী চিঠি?”ঊষার আলোয় পূর্বাকাশ রবিতে লাল,আলোর স্পর্শে কাটবে কি দুঃখের কাল?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD. Jubair

Author: MD. Jubair

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “বিনিদ্র রজনী”

Leave a Reply