আযানের সুর

0

যখনই আমি শুনি দূর থেকে ভেসে আসা আযানের সুর
তখনই আমার মন চলে যায় আল্লাহর কাছে
আমি পড়ে থাকি পৃথিবীতে।
আমি যেন তখন আর আমার মধ্যে থাকি না
কোনো এক অজানা মায়ার সাগরে আমার চিন্তা-ভাবনা সাঁতার কাটতে থাকে!
আযানের কথায় আছে জাদু
সেই জাদু প্রর্দশনীর সময় অজানা কোনো মায়ার জগতে আমার অভিসার হয় শুরু।
আযান শুনতে শুনতে শুধু ভাবতে থাকি আল্লাহ কত মহান
না হ’লে আযানের সুর কীভাবে হয় এত সুমধুর?
মহাবিশ্বের সবকিছুই তো তাঁর সৃষ্টি
এ সুরও সেই সৃষ্টিরই অংশ।
আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নেই।
সত্যিই মিথ্যা শুনিনি
‘আযান বিশ্বের শ্রেষ্ঠ সঙ্গীত।’
আহা! কী মনোরম সেই সঙ্গীতের সুর
যা শুনলে দেহ-প্রাণ হয় পবিত্র
যে থাকে মেতে সেই সঙ্গীতের সুরে
সে পায় অনেক ভালোবাসা আল্লাহর কাছ থেকে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/২/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply