আমার দুঃখ

0

তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবেসে যাব
আমি তোমায় নিয়ে স্বপ্নের দুনিয়ায় একের পর এক নতুন রাজ্য বানিয়ে যাব।
সেই সব রাজ্যে আমি হব রাজা তুমি রানী
কিন্তু বাস্তবের জ্বালাময় বিশ্বে আমি তোমার প্রেমের ভিখারি
তুমি মুখ ফিরিয়ে রাখা পাষাণী সখী।
তাই তো স্বপ্ন দেখা সোজা
বাস্তবে যা হয় না
স্বপ্নে তা ঘটিয়ে মজা।
আমি তো আমির নই যে রাজ্য বানাবো, রাজপ্রাসাদ গড়ব তাও একটার পর একটা…. এই বাস্তবের মাটিতে।
আমি তো কিছুই দিতে পারব না তোমায় শুধু ভালোবাসা দেওয়া ছাড়া
তাই আমি স্বপ্ন দেখি আমার স্বপ্ন দেখতে ভালো লাগে।
সেখানে তুমি আমার আমি তোমার
এখানে আমি তোমার তুমি অন্য কারোর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply