সেই প্রভাতে – ভাস্কর পাল

0

সেই প্রভাতে

  • ভাস্কর পাল

 

সেই প্রভাতে পুব আকাশে

ওঠেনি তখনও রবি

দিগন্তে ছড়িয়ে দিয়েছে

কমলা আভার বার্তাটি।

 

পাখির গুঞ্জন যাচ্ছে শোনা

আকাশ ভরা স্নিগ্ধ ছায়া

কৃষ্ণচূড়ার গন্ধ ভাসে

প্রভাতে বইছে মৃদু হাওয়া।

 

গাছের পাতা সবুজ বড্ডো

হৃদয়ে এনেছে কোমল স্পর্শ

কত পথিক বেরিয়ে পড়েছে

খাদ্য – জলের খোঁজে।

 

চাঁদের আলো মৃদু হয়ে-

মেঘের সঙ্গে গেছে মিশে

রাত্তি জাগা তারা-রা সব

ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে।

 

ঘুমন্ত শহর উঠবে জেগে

প্রভাত সূর্যের প্রথম আলোতে

নিত্য দিনের নিয়ম মেনে

শান্ত প্রভাত ব্যাস্ত হবে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

Leave a Reply