স্বাধিকার সেই দিন

0

স্বাধিকার সেই দিন
মোঃ রুহুল আমিন

একুশ মোদের বাংলা ভাষার
স্বাধিকার সেই দিন,
বাংলা ভাষার মাঝেই আছে
শহীদের ওই চিন।

একুশ যেনো বুলেট ছোঁড়া
তাজা দেহের প্রাণ,
একুশ হলো ভাষা বর্ণের
রক্তিম রক্তের ঘ্রাণ।

একুশ এলে মায়ের ভাষা
স্মরণ করে দেয়,
গভীর শ্রদ্ধায় সবাই তাদের
বরণ করে নেয়।

সালাম,রফিক, শফিক, বরকত
ওদের জবাব নাই,
মায়ের ভাষার বর্ণের মাঝে
স্মৃতির স্তম্ভে পাই।

শহীদ রক্তের রাঙা প্রভাত
একুশের ওই দিন,
দেশটা গড়বো সবাই মিলে
মিটবে ওদের ঋণ।

শহীদ রক্তের স্মৃতি অম্লান
বঙ্গের অঙ্গে তাই,
ওদের কথা ভেবেই আমরা
দেশটা গড়তে চাই।

রক্তিম বর্ণে অক্ষর শেখে
করবো মোরা পণ,
দেশটা গড়তে দেশের কাজে
সবাই দিবো মন।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

Leave a Reply