ঐক্য চায় না হোক লক্ষ্য

0

ঐক্য চায় না হোক লক্ষ্য
মোঃ রুহুল আমিন

মানুষ কতই …..অভিশপ্ত
ধরাধামে আজ,
মন্দের সঙ্গে গভীর ঐক্যে
করছে মন্দ কাজ।

তবুও মানুষ অধিক জ্ঞানী
জ্ঞানের হয় না মিল,
ঝগড়া বিবাদ হিংসায় ভরা
আছে তাদের দিল।

নরকের কীট তাদের ধ্বংস
অজ্ঞাতে আজ চায়,
জ্ঞানের ঐক্যে সামিল হয় না
নেবে কে আজ দায়।

রবের শান্তির কৃপা লাভের
অভয় দিয়ে দেন,
অকৃতজ্ঞ ………মানব জাতি
রূপে গুণেই হেন।

রক্তের খেলায় মেতে উঠছে
শয়তানি ওই ভাব,
স্বার্থের দ্বন্দ্বে বাড়ছে আজকে
তাদের কতই পাপ।

নরক তাদের শাস্তির প্রহর
গুনছে দিবা রাত,
জ্ঞানের ঐক্যে অমিলে আজ
সেথায় হবে কাত।

মানুষ বড়ই ………যুক্তিবাদী
ঐক্যেয় আসতে ভয়,
নিজের স্বার্থে যুক্তি দেখায়
সর্বার্থে চায় জয়।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply