স্বাধীনতা তুমি

0

স্বাধীনতা তুমি বসন্ত বিকেলে,কোকিলের গাওয়া গান,
স্বাধীনতা তুমি দুর্বার চলা,রুপালী নদীর বাণ।

স্বাধীনতা তুমি মায়ের মুখের,মিষ্টি মিষ্টি হাসি,
স্বাধীনতা তুমি রাখাল ছেলের,ছন্দ সুরের বাঁশী।

স্বাধীনতা তুমি ফুল বাগানে,স্নিগ্ধ সুরভি ফুল,
স্বাধীনতা তুমি অথই সাগরে,শান্তি সুখের কুল।

স্বাধীনতা তুমি অগ্রগামীদের,সম্মুখে পথ চলা,
স্বাধীনতা তুমি ঘোর আঁধারে,আলোর মশাল জ্বলা।

স্বাধীনতা তুমি আষাঢ়ে বৃষ্টির,রিম ঝিমঝিম শব্দ,
স্বাধীনতা তুমি মন মহলে,জ্বীবন্ত রঙ্গিন স্বপ্ন।

স্বাধীনতা তুমি পরন্ত বিকেলে,মৃদ দক্ষিণা হাওয়া।,
স্বাধীনতা তুমি পরাধীন থেকে,পূর্ণ মুক্তি পাওয়া।

স্বাধীনতা তুমি সহায় হয়েছ,স্বাধীনভাবে হাসতে,
স্বাধীনতা তুমি পথ দেখিয়েছো,স্বাধীনভাবে বাঁচতে।

স্বাধীনতা তুমি ধন্য করেছো,এসে বাংলার বুকে,
স্বাধীনতা তুমি মায়ের ভাষা,বলতে দিয়েছো মুখে।

প্রকাশিত: “শাহ্জাদপুরী কবি এবং কবিতা” বইয়ে,শ্রাবন
১৪১৬ বাংলা ২০০৯ ইং, শাহজাদপুর-সিরাজগঞ্জ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Salim Raza Sagor

Author: Salim Raza Sagor

কবিতা,ছড়া,গল্প লেখা আমার নেশা। আবৃত্তি,উপস্থাপনা,সাংস্কৃতিক চর্চা আমার ভালোবাসা* নিয়মিত রক্তদাতা=A+

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

Leave a Reply