তোমার বুকে কি গান বাজে? ( প্রেমের কবিতা)

0

“তোমাকে যদি কেউ ভালবাসে তাকে তুমি ভালবেসো, যদি কেউ তোমাকে বুকে জড়িয়ে ধরে তাকে তুমি বুকে জড়িয়ে ধোরো।শুধু একটা কাজ কোরোনা, তুমি তাকে তোমার বুকের বাম হাড়ের সাথে মিশাইয়োনা, সেখানে মিশালে আমি কষ্ট পাব।কারন, তোমার বুকের বাম হাড় আমি খুব ভালবাসি।” “তাহলে কি করব,  তাকে বাম হাড় থেকে দূরে রাখব? “হ্যাঁ, বাম হাড় থেকে দূরে রেখো।” “তাহলে সেটা কেমন ভালবাসা হল?” “হ্যাঁ, তুমি তাই কোরো তানাহলে আমার ভালবাসার কোন মূল্য থাকবেনা।” “তোমার ভালবাসার জন্য আমি আরেকজনকে কষ্ট দেব?” “হ্যাঁ, তাই কোরো, তানাহলে আমার ভালবাসার মৃত্যু হবে। ” “আচ্ছা ঠিক আছে, তোমার ভালবাসার জন্য যদি তা  করতে হয়  তাই আমি করব।”এতক্ষণে তুমি সত্যিকারের ভালবাসার মানুষের মত কথা বললে। এবার বল, সেই বুকের হাড়ে কার কার নাম লেখা?” “কারো নাম নেই।” “তাহলে তুমি সেই বুকের হাড়ে আমার নাম লিখে রেখো।এবার বল, সেই বুকের হাড় দিয়ে তুমি কি করবে? ” “আমি একটি বড় ঝুড়ি বানাব।” “সেই ঝুড়িতে তুমি আমার নাম রেখো।এবার বল, সেই বুকের হাড় যদি না থাকত তুমি কি করতে? “আমি মরে যেতাম।” “এজন্যই আমি বেঁচে আছি।”

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply