নিন্দুক ছড়ায় আলো

1

নিন্দুক আমার পরম বন্ধু
বাসি তাদের ভালো,
নিন্দুক আছে বলেই আমার
ছড়ায় এতো আলো।

আমার নামেই নিন্দা ছড়ায়
সুযোগ পেলে তবে,
নিন্দুক থাকলে ছায়ার মতো
চিনবে মোরে সবে।

নিন্দুক থাকুক আমার পাশে
জনম জনম ধরে,
কষ্টের ধ্বনি নাইবা ছাড়বো
নিন্দুকের ওই তরে।

নিন্দুক ছড়ায় বিনা পয়সায়
কতই গুণের বাণী,
নিন্দুক আমার সকল সময়
আপন বন্ধু জানি।

নিন্দার অভ্যাস ধারণ করে
থাকে নিন্দুক গণে,
তাদের কথায় এক নিমিষেই
জানে সকল জনে।

আমার কর্মের প্রসার ঘটায়
আছে নিন্দুক যতো,
তাইতো হয়না আপন কেউবা
নিন্দুকের ওই মতো

নিন্দুক নিয়ে হইনি উদাস
লক্ষ্য মজবুত করি,
আপন ভাবনা আঁকড়ে ধরে
সঠিক ভাবে লড়ি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

2 Replies to “নিন্দুক ছড়ায় আলো”

Leave a Reply