নিরাপদ সড়ক চাই

1

 

চাই নিরাপদ সড়ক আমরা
একটাই মোদের দাবি,
নিরাপদ ওই সড়ক বিষয়
একটু সবাই ভাবি।

মানবে চালক নিয়ম কানুন
চলবে আইন মেনে,
সড়ক বিষয় সঠিক নিয়ম
চালক নেবে জেনে।

প্রশিক্ষণ নেই এমন চালক
ক্যামনে চালায় গাড়ি,
ভুয়া কাগজ দেখার পরেও
ঘুষের টাকায় ছাড়ি।

বেপরোয়া…. চালায় গাড়ি
ভুয়া কাগজ নিয়ে,
জবাব তাদের দিতেই হবে
কঠিন শাস্তি দিয়ে।

গাড়ির চালক চালাও গাড়ি
নিজেই সজাগ থেকে,
ওই স্টিয়ারিং হুইল ঘোরাও
নিজের খেয়াল রেখে।

কারোর জীবন চাইনা আমরা
অকালে যাক ঝরে,
চালক তোমরা গাড়ি চালাও
একটু খেয়াল করে।

সড়ক পথের ট্রাফিক আইন
প্রয়োগ করতে হবে,
চালক গণের….ওভারটেকিং
কমবে অনেক তবে।

আসুন সবাই সড়ক বিষয়
সোচ্চার দাবি করি,
চাই নিরাপদ সড়ক আমরা
শ্লোগানে আজ লড়ি।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply