শোকাহত জাতি

1

 

বিনম্র ওই —- শ্রদ্ধা অর্পণ
মহান নেতার তরে,
আগস্ট মাসে শোকের মাতম
চলছে বাংলার ঘরে

আগস্ট মাসে– বঙ্গবন্ধুর
করে সবাই স্মরণ,
মহান নেতার জন্য বইছে
হ্নদয় রক্ত ক্ষরণ।

দেশ দরদী নেতার কথা
ক্যামনে ভুলে থাকি,
তাইতো দরদ মাখা হাতেই
রং তুলিতে আঁকি।

এই বাঙালি ক্যামনে তোমায়
যাবে বলো ভুলে,
বীর বাঙালি ছিলে তুমিই
স্বাধীনতার– মুলে।

তোমার ডাকে স্বাধীন হলাম
বিশ্ববাসি জানে,
গর্জনের সেই ভাষণ আজো
আসে ভেসে কানে।

তোমায় হারায় জাতির যেন
থমকে গেছে গতি,
শোকের মাসে তোমার কথা
পড়ছে মনে অতি।

দেশ গড়ার ওই রঙিন স্বপ্ন
ধ্বংস করে যারা,
দেশদ্রোহীর ঠাঁই নেইতো করো
তাদের বাংলা ছাড়া।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply