বিজয় দিবস

1

 

বিজয় বাংলা বিজয় বাংলা
অনেক কষ্টের ধ্বনি,
বিজয় দিবস আসলো যেন
মুছে সকল গ্লানি।

বিজয় নিশান যখন উড়ে
বাংলার গগণ পানে,
হৃদয় যেন উঠলো ভরে
সোনার বাংলা গানে।

বীর সেনারা আসলো ফিরে
বাংলা মায়ের তরে,
বাংলার মানুষ স্বাধীন দেশে
বিজয় উল্লাস করে।

রক্তের সাগর গড়িয়ে আজ
রক্তের নিশান পেলো,
তোমার ছেলে ডাকছে মাগো
এবার আঁখি মেলো।

বাংলার দামাল সন্তানগণে
আছে স্মৃতির পটে,
রক্তের শরীর পায়ের চিহ্ন
দেখি বাংলার বাটে।

আমরা জাতি স্বাধীন এখন
জানি বিশ্বের বুকে,
মোদের দামাল সন্তানেরা যে
দিলো ওদের রুখে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

Leave a Reply