রমজান মাসে

0

রমজান মাসে মোদের দেশে
বাজার মূল্য চড়া,
দাম জিগালে সওদাগরের
মেজাজ ভারি কড়া।

গরম ভাবটা দেখায় যেনো
অধিক দামটা হাকে,
সেই দামেতে লাভের আশায়
অটল তারা থাকে।

রমজান মাসে বাজার মূল্য
দেখে গরীব কাঁদে,
দাম বাড়িয়ে মারছে পিষে
নিত্য পণ্যের ফাঁদে।

রমজান মাসে আমরা গরীব
রোজা রাখতে চাই,
মোদের কথা কেউ ভাবে না
তাইতো সবজি খাই।

মাছ মাংসের স্বাদটা জানি
মোদের ঘরে নেই,
শাক সবজিটা কিনতে পারলে
সবাই খুশি সেই।

রমজান মাসে সব জিনিসে
বাড়ে কেনো দাম,
রমজান মাসটা মনে রেখে
একটু এবার থাম।

শোনো তোমরা এই মাসেতে
অধিক সোয়াব ভাই,
রমজান মাসে দাম বাড়াতে
কেনো মোরা চাই?

রোজা রাখবে সেহরি খাবে
গরীব দুখি জন,
ওদের কথা…. ভাবার মতো
রাখো একটা মন।

মুসলিম হলে তোমার হৃদয়
খোদার ভীতি রয়,
রমজান মাসে লাভটা ছাড়ো
হৃদে রাখো ভয়।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply