মৃত্যু…

0

 

যত উপার্জন, খ্যাতি সম্মান

ধূলাসম এইখানে,

নিশ্চুপ এক কালব্যাধি সে

মৃত্যুর অবদানে।

 

কত কালের কত নবাব, রাজা

শাসক, জমিদার—

মিশে গেছে কালের অতল গর্ভে

খোঁজ কে বা রাখে তার?

 

এক সময় যে প্রতাপে, সুনামে

চলেছে শক্তিধর,

নিভে গেছে সে বাতি উজ্জ্বল

হারিয়েছে যাযাবর।

 

কে জানে কবে কোনদিন কার

মৃত্যুর আসে দিন,

মমতা, আদরের শৃঙ্খল ভেঙ্গে

যেতে হয় বন্ধনহীন।

 

শৈর্য্য, ক্ষমতা, সম্পদ যত

পড়ে থাকে অবহেলে–

চলে যেতে হয় অজানার পথে

সবটুকু কাজ ফেলে।

 

অবধারিত এক সত্যের কাছে

মোরা কত অসহায় !

উবে যায় মিছে স্বপ্ন, বাসনা

আকাঙ্ক্ষা, অভিপ্রায়।

 

প্রেমময় এক সংসার পেতে

কত সুখ আর বৈভব—

আনন্দ খেলা,খেলি সবে মিলে

খুঁজে ফিরি শৈশব।

 

বন্ধন এক প্রীতি মমতায়,

ভুলে থাকি মরনেরে

অনন্তের ডাক আচানক এসে

আলোটুকু নেয় কেড়ে।

 

ডুবে থাকি কত কাজে, অকাজে

নিজেকে ও যাই ভুলে,

একদিন কবে—চলে যেতে হবে

জীবন অস্তাচলে।

 

চাই বা না চাই, কি আসে যায়

যেতে হয় ঐ পার—

মূলধন কিছু আছে কি জমা?

ভেবেছ কি একবার?

 

কতজন গেল দেখি প্রতিদিন

কবে জানি যেতে হয় ,

কত আয়োজন, চারপাশে জমা

পাপ আর অপচয়।

 

চিরজীবনের তরে একদিন

হিসেবের খাতা রেখে,

চিরনিদ্রায় ঘুমাবে এ দেহ

মৃত্যু কালিমা মেখে।

 

শেষ কালে শেষ সময়ে যেন গো

প্রিয়জন থাকে পাশে—

মুখগুলো দেখে চোখ বুঁজি সুখে

বিধাতাকে ভালোবেসে।


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “মৃত্যু…”

Leave a Reply