মোমগলা কান্না

0

মোমগলা কান্না
মোঃ রুহুল আমিন

মা,বাবা নামক মোমবাতি আজ
আলো দেয়না বলে,
খোঁজ রাখার তো প্রয়োজন নেই
জানি সন্ধ্যা হলে!

মানুষ যেন ঝিলিক আলোয়
জীবন যাপন করে,
মোমবাতি আজ গুমড়ে কাঁদে
অবহেলার ভরে,

মোমের আলো নিকষ আঁধার
চোখের আড়াল আছে,
মোমগলা ওই কান্নার ধ্বনি
তাইতো অনেক পাছে।

আলোর ঝিলিক নিভে না আজ
মোম কে’বা আজ ভাবি,
ওদের কান্নার আওয়াজ নিরব
তবুও আলোর দাবি!

বিষাদ ছোঁয়া ওই মোমবাতির
আর্তনাদ আজ ভারি,
গুমড়ে কাঁদে কালের আবর্তে
ওদের দলের সারি।

কালের স্রোতে শহর গুলোয়
আলোক বাতি জ্বলে,
রঙিন আলোয় চলছে পথিক
আশার স্বপন ফলে।

রঙিন স্বপ্নে …বিভোর পথিক
আপন ভাবনা নিয়ে,
মোমবাতি খাক… জ্বলে জ্বলে
বিষাদ ধোঁয়া দিয়ে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply