বর্ণের বৈষম্য কেনো

0

কামলা খেটে আমলা পোষে
দেশের প্রজা গণে,
আমলারা সব দেশের সেবক
ভাবতো যদি মনে।

দেশ সেবার ওই দায়িত্বে আজ
সমান চোখে রবে,
রঙ বর্ণের ওই বৈষম্যে ভেদে
শিকার কেনো তবে।

সবার সমান সম্মান লাভের
নথিভুক্ত… আছে,
দৃষ্টি গোচর কেনো আজকে
প্রশ্ন আমলার কাছে।

আপন কর্মের সম্মান উচ্চে
ফোটে সঠিক কর্মে,
নিজ কর্মের.. পীড়ন কেনো
হৃদয় বাজে মর্মে।

কামলার অর্থে ভোরণ পোষণ
কামলার ঘৃণা কেনো?
জ্ঞানের বড়াই ধ্বংসের কারণ
বিবেক বোধে জেনো।

জ্ঞানের চক্ষু প্রসার করলে
সম্মান তবে পাবে,
নিজের কর্মের দায়িত্বের ভার
নিয়ম মেনেই যাবে।

নিজ দায়িত্ব পালন করতে
সম্মান কেনো হানি?
আপন কর্মের মানটা অধিক
আমরা সবে জানি।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply