রূপে ধার্মিক বেশ

0

রূপে ধার্মিক বেশ
মোঃ রুহুল আমিন

মুসলিম হলে মুমিন হওনি
আশি বছর শেষ,
সঠিক পাওনা দিতে চাওনা
রূপে ধার্মিক বেশ।

গায়ের জোরে ভক্ষণ করো
নিয়ম ভেঙে আজ,
বেশভূষায় যে রাখছো ঠিকই
ঈমানী ওই সাজ।

ভাবে আজকে গায়ের জোরে
করবে নিজে ভোগ,
শেষ বয়সে পেয়ে বসে
মানহানির ওই রোগ।

সম্মান যাবে সম্পদ যাবে
আরো যাবেই মান,
অর্থের ধারা সম্পদ কেনা
নয়তো কারোর দান।

সত্যর পাশে থাকবে সবাই
হয়তো জ্ঞানী জন,
বিবেকহীন আজ নয়তো জাতি
আছে তাদের মন।

সময় থাকতে বুঝলে জানি
পাবে সঠিক দাম,
সম্মান থাকবে ঈমান গুণেই
থাকবে খ্যাতি নাম।

সম্মান করলে দুর্বল ভাবে
ভুলের মধ্যে রয়,
মানের মানটা রাখতে তাদের
নেইতো কোনো ভয়।

শক্তের ভক্ত নরমের যম
এই সমাজে আজ,
সঠিক জবাব দিতে হয়তো
নেই তো কোনো লাজ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply