শান্তির আলয়

0

মুসলিম জাতির নিয়ামত ময়
স্মারক কাবা শরীফ,
হজ্বের সময় তাওয়াফ করে
প্রভুর করছে তারিফ।

কাবার ঘরটা শান্তির আলয়
খোদার মুখের বাণী,
কাবার পরশ মুমিন হৃদয়
পরম শান্তি জানি।

চলরে মুমিন কাবার পানে
যেথায় নাজাত পাবে,
খোদার ঘরটা দেখলে চোখে
মনটা ভরে যাবে।

অলৌকিক ওই কালো পাথর
পাপ মোচন যে করে,
নবীর হাতের ছোঁয়া পাবে
কালো পাথর ধরে।

বরকত লাভের আশায় যাচ্ছে
কাবায় মুসলিম গণে,
জান্নাত পাথর দুটি দেখার
আগ্ৰহ রয় মনে।

কাবার ঘরে আছে নানান
সেই নিদর্শন…বলি,
সৌভাগ্যবান হবার আশায়
কাবার পানে চলি।

কাবার পথের মুসাফির হও
মুমিন বান্দা সবে,
মহান প্রভুর জান্নাত পাথর
দেখবে চোখে তবে।

#Browse posts by: মোঃ রুহুল আমিন

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply