দুর্লভ টিকিট

0

রেলের টিকিট বিক্রির মুখোশ
দিলো রনি খুলে,
দেখুক এবার বিচার বিভাগ
আছে কারা মূলে।

অটল টাকার ফ্লাটের মালিক
হচ্ছে রাতারাতি,
দুর্নীতির ওই আমলা গণের
শাস্তি চায় যে জাতি।

জাতির সাথে নিয়ম ভেঙে
দুর্নীতি যে করে,
দুর্লভ টিকিট অর্থে যাত্রীর
ঘাড়ে চেপে ধরে।

বিপ্লবী বীর রনির দেখায়
এলো সুযোগ তবে,
বঙ্গ কন্যার নজর পড়লে
খাঁটি বিচার হবে।

দূর্নীতি রোধ করার সুযোগ
এলো রনির দ্বারা,
রুই কাতলা সব পড়বে ধরা
আরো আমলা যারা।

জাতি আজকে বিচার নিয়ে
সোচ্চার দাবি তোলে,
এসব দেখেই মুখোশ ধারি
চরম ভাবে ফোলে।

রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করছে
রক্ষা তাদের নাহি,
দুর্নীতির ওই আমলা গণের
এসো বিচার চাহি।

রেলের টিকিট বিক্রির নামে
দুর্লভ করলো যারা,
দুর্নীতির ওই দায়ে জেলের
ঘানি টানুক তারা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply