বিষাদ ছুঁয়েছে আজ

0

বিদায় মানেই কষ্টের উদয়
সকল ক্ষণে ক্ষণে,
কেমন করে জানায় বিদায়
ভাবছি মনে মনে।

বিদায় বেলায় উঠবে ভেসে
কতোই অতীত স্মৃতি,
মায়ার বাঁধন ছিন্ন করলো
ছেড়ে যাবার রীতি।

পাহাড় সম ব্যথা যেনো
গভীর মনের মাঝে,
আপন আদেশ উপদেশ যে
মিশে সকল কাজে।

বিদায় বেলায় করুণ নয়ন
হৃদয় ব্যথায় ভরা,
প্রাণের প্রান্তে স্মৃতির মায়ায়
বিভোর যেন মোরা।

সম্যক ভাবে সকল সময়
ছিলে বটের… ছায়া,
থমকে গেলো চলার গতি
অসাড় হলো কায়া।

বিদায় বেলায় স্মৃতি গুলো
হবে না যে মিলান,
মোদের হৃদয় জনম জনম
রবে চির অম্লান ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply