সখা আইসো

0

সখা আইসো আমার সনে

কোন রাত বা দিন লগনে

তোমার সাথে খেলব ধাঁধা নিরব ও নির্জনে।

 

তোমায় নিয়ে তুলব আমি কাঁচা হলুদের ডালা

সেই ডালাতে সাজিয়ে দেব কদম ফুলের মালা।

হলুদ মেখে মালা পরে নাচব আনমনে

সখা আইসো আমার সনে।

 

তুমি আমি দেখব ছবি বসে একসাথে

সেথায় মোরা হারিয়ে যাব কল্পনার জগতে।

ভালবাসা উঠবে জেগে দুজনার প্রাণে।

সখা আইসো আমার সনে

 

তুমি আমি থাকব বসে নীল পরীদের ঘাটে

যেথায় পাখি উড়ে, বসে, শুধু কেবল হাঁটে

ভালবাসার ঢেউ উঠবে তোমার আমার প্রাণে

সখ আইসো আমার সনে।

 

কি কথা বলব আমি নাইকো বলার শেষ

সেই কথাটি বল আমায় যেই কথাটির রেশ্

বয়ে যায় দিনমানে কবির মনে গানে

সখা আইসো আমার সনে।

 

সখা আইসো আমার সনে

কোন রাত বা দিন লগনে

তোমার সাথে খেলব ধাঁধা নিরব ও নির্জনে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply