হবো একদিন কবি

0

আমার লেখায়…কাজী রবী
আছে জানি মিশে,
কাজী রবীর ছোঁয়া থাকলে
ভয়টা পাবো কিষে।

মানব প্রেমে নেইতো কোনো
বর্ণ বিভেদ দৃষ্টি,
লেখেন কাজী মানব দানব
সবই প্রভুর সৃষ্টি।

বিদ্রোহী ঐ ভাবে লেখেন
প্রাণে জাগায় শক্তি,
জয়টা আনতে চাই না মোরা
রক্তের বদলা ভক্তি।

এমন ভাবেই হয়না কেনো
কবিতা সব আজি,
লেখার মাঝে খুঁজে পাইতো
জাতীয় কবি কাজী।

জাতীয় কবি কাজীর মতো
লিখতে যদি পারি,
সবার মাঝে থাকবো বেঁচে
দেবো যখন পাড়ি।

লিখতে লিখতে হবো জানি
কাজী রবির মতো,
কবিতা সব পড়বে পাঠক
ভাববে মোরে ততো।

কবিতায় যে থাকবে যখন
কাজী রবির প্রমা,
শতো বছর বেঁচে থাকবো
নিয়ে ধরায় শর্মা।

এমন ভাবনা আমায় ভাবায়
লিখতে গিয়ে তবে,
লেখার পংক্তি বুনুন গুলোয়
কাজী রবিই রবে।

কাজী রবীর মতোই যদি
হয়’গো লেখা সবি,
তবেই হইবো জানি একদিন
তেমনি ঐ …….কবি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply