ওগো মোর সুন্দর ( প্রেমের কবিতা)

0

আমি যা চাই তা পাই।শুধু পাইনা একটা জিনিস সেটা হল তোমার মন।আমি কেমন করে তোমার সে মন পাব আমাকে একবার বলবে কি?  যদি বল আগুনে ঝাঁপ দিতে আগুনে ঝাঁপ দেব তারপরও আমার তোমার সে মন চাই।সে মন ছাড়া কেউ কি বাঁচতে পেরেছিল?

তুমি যদি বল আমার মন বলতে আসলে কিছু নাই

তাহলে আমি বলব নাই নাই নাই  আমার কোন কিছুই নাই

যদি কিছু থেকে থাকে সবকিছু ছাই, নেহাত ছাই

 

এত যে ভালবাসি তার কারন কি?  আমার মনে হয় আমি একদিন দেখেছিলাম তোমাকে আগ্রার তাজমহলের দিকে দুচোখ তাক করে তাকিয়ে থাকতে। তুমি কি আমাকে একবার সেই তাজমহলের কাছে নিয়ে যাবে,  আমি মন খুলে দুটি কথা বলব? কতদিন সাদা হরিণের সাথে কথা হয়না, সেই সাদা হরিণের কথাও তার কাছে বলব।তুমি মনে হয় কোন একদিন আমার খুব নিকট আত্মীয়ের অনাত্মীয় ছিলে তানাহলে তোমাকে এত বেশি ভাল লাগছে কেন, সে কথাও তার কাছে বলার চেষ্টা করব।

যদি বলি সুন্দর, ভুল হবে?  না ভুল হবেনা। তুমি আকাশের চেয়েও সুন্দর। আজ তুমি  সেই আকাশকেও হার মানিয়ে ফেলেছ।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply