0
#কবিতা
রোজা
আফছানা খানম অথৈ
রোজার দিনে সবার মনে
নামে শান্তির ছায়া
ক্ষুধা তৃষ্ণা সহ্য করে
পাই আল্লাহর মায়া।
সাহরির সুরে ভোরের ডাকে
জাগে ঈমানি প্রাণ
সারাদিনে ধৈর্য ধরে
রাখি সংযম মান।
ইফতারির সেই মিষ্টি ক্ষণ
খেজুর জলের হাসি
দোয়া করি ক্ষমা চায়
পাপ যেন নাশি।
রোজা শুধু উপবাস নয়
শুদ্ধ করার মন
মিথ্যা ছেড়ে সত্য বলি
এইতো তার পন।
তারাবির নূর ঝরে পড়ে
মসজিদেরই দ্বারে
রোজা আনে ভালোবাসা
মানবতার তরে।

0