কবিতা – ভালোবাসার অনুভূতি

0

ভালোবাসার অনুভূতি 

— আলী সোহেল —

আবার দেখা হলে
চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
সেদিনের সেই অনুভূতি গুলো
মনের কোনে ছবি আঁকবো,
কি অপরুপ দৃশ্য
আমার হাতের স্পর্শ গুলো
বিলিয়ে দেবো
তোমার সারা অঙ্গে।
আবার দেখা হলে
হাতে হাত রেখে বলবো
ভালোবাসি।
সবার মতো করে
তোমায় চেয়ে নেবো
কোন এক চাঁদনি রাতে।
যা কিছু দেওয়ার আছে বাকি,
সবই দেবো তোমাকে।
শুধু ভোর রাতে
হিসাব দিও
আর কিছু পড়ে রইলো না তো
আমার কাছে?
সেদিন চাইতে ভুলে গেছি
তাই বলে
একই ভুল বারবার কেন করি?
আমিও চেয়ে নেবো কিছু।
আবার দেখা হলে
ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
আমি চেয়ে নেবো আরো কিছু,
পূর্নিমার রাতে
প্রেম আলাপ হবে দৃষ্টির
চোড়াবালির মতো কেটে যাবে বেলা।
আবার দেখা হলে
বুকে জরিয়ে কানে কানে বলবো
ভালোবাসি।


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

6 Replies to “কবিতা – ভালোবাসার অনুভূতি”

Leave a Reply