অমর হয়ে রবে

0

আকাশ পথে নির্ভীক সৈনিক
ছিল অসীম জাওয়াদ,
দেশের শত্রুর কাছে ছিলেন
এক যম বজ্রনাদ।

দেশ সীমান্তে রাখেন নজর
বিমান নিয়ে ঘুরে,
নিজ দায়িত্ব অটল ছিলেন
দেশ সীমানা জুড়ে।

মহড়া দিতেন আকাশ পথে
যুদ্ধ বিমান নিয়ে,
আঘাত করলে শত্রু ঘায়েল
পাল্টা জবাব দিয়ে।

বিমান নিয়ে উড়াল দিলো
দৈনিক নিয়ম মেনে,
মাঝ আকাশে আগুন লাগে
গেলেন তিনি জেনে।

তবুও বিমান সময় নিয়ে
গেলো নদীর বুকে,
সবার কথা মাথায় রেখে
নামে বিমান ঝুঁকে।

নিজের জীবন দিয়ে অসীম
অন্যের রক্ষা করে,
শোকের ছায়া নেমে আসলো
বাংলা মায়ের ঘরে।

বাংলার মানুষ গভীর ভাবে
স্মরণ করবে সবে,
মহান পেশায় জীবন দিয়ে
অমর হয়ে রবে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply