সজাগ দৃষ্টি

0

আমার মতো…চলছি আমি
ভেবে নিজের জ্ঞানে,
কেবা আমায় কি বললো সে
ভাবনা নেই তো মনে।

নিজের জ্ঞানে চললে জানি
খাবো নাকো ধোঁকা,
চাল-চলনে….. সহজ সরল
তাইতো ভাবে বোকা।

ওদের পেশীর জোরটা বেশি
তিক্ত মুখের ভাষা,
তাদের থেকে নিজের ভালোর
কি’বা করবো আশা।

নিজের অনেক চালাক ভাবে
এমন মানুষ আছে,
নিজের কর্মে সজাগ থাকলে
ভাবনা কি’বা পাছে।

আপন কর্মের শ্রমের জোরে
সফল পাওয়া যাবে,
আমার বিচার আমার কাছেই
জ্ঞানীগুণীই ভাবে।

আমার মতো আমার জীবন
করবো গঠন তবে,
এমন জীবন গড়তে পারলে
সুনাম করবে সবে।

তাইতো সজাগ দৃষ্টি আমার
আপন কর্ম ফলে,
সফল পাবো জানি একদিন
মনটা আজি বলে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply