হঠাৎ – ভাস্কর পাল

0

হঠাৎ

  • ভাস্কর পাল

 

হঠাৎ করেই থমকে গেছে

আতঙ্ক আজ বাসা বেঁধেছে,

মনের গোপনে ছন্দ আজ

মৃত্যু ভয়ের শঙ্কা।

 

চলছিল বেশ ছন্দ মিলেই

জীবনের সব যুদ্ধ-

হঠাৎ এক ভিনদেশি ঝড়

করলো সবই স্তব্ধ।

 

তবুও প্রভাতে সূর্যি ওঠে

অস্ত যায় আঁধার নামে,

স্বপ্নগুলো বন্দি হয়েছে-

হৃদয় কোণে অন্ধকারে।

 

ব্যাস্ত শহর, ব্যাস্ত সময়

নিত্য দিনের নিয়ম,

সবই কেমন পাল্টে গেল

হঠাৎ করে হারিয়ে গেলো।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

Leave a Reply