আজকে আনন্দ

0

আজকে আনন্দ মোর বাধা মানেনা

হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

 

আজকে এক খবর এসেছে কানে

সে বুঝি ধরা দিবে মোর পরানে

তাকে নিয়ে অনেক আছে কল্পনা

সেগুলো খুঁজে পাবে নীড়, নিশানা।

আজকে আনন্দ মোর বাধা মানেনা

হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

 

নীল আকাশ হবে মোদের ঠিকানা

নীল রঙে ঢেকে যাব দুজনা

দুজনাতে দুজন হব নীল নয়না

নীল নিয়ে এক গল্পের হবে সূচনা।

আজকে আনন্দ মোর বাধা মানেনা

হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

 

তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছি

সেই তুমি আসলে ওগো মোর বাড়ী

তোমায় নিয়ে চলে যাব দূর, অজানা

হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

 

কতকাল আগে তুমি মোর ছিলে হায়

সেই কথা একবার বল আমায়

সেই দিনে যেতে মন কিছু মানেনা

হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

 

ভালবাসা কি জিনিস আজও বুঝলামনা

সেই কথা জানব আজ, কিছু মানবনা

সেই কথা জানতে মন বড় আনমনা

হারিয়ে যেতে আজ নেইকো মানা।

 

আজকে আনন্দ মোর বাধা মানেনা

হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply