ঈদ আনন্দ

0

ঈদ আনন্দ
মোঃ রুহুল আমিন
তারিখ-১৭-০৪-২০২২
==============
ঈদ এসেছে রোজার শেষে
খুশি সবার মাঝে,
সবাই রইবে নতুন জামায়
পরে খুশির সাজে।

ঈদের দিনে ঈদ আনন্দ
থাকবে ঘরে ঘরে,
ধনী গরীব সবার যেনো
যাবে মনটা ভরে।

এতিম শিশুর হাসি মুখটা
দেখি ঈদের দিনে,
যাকাত পেলে পড়বে গায়ে
নতুন জামা কিনে।

অর্থ সম্পদ আছে যাদের
তারা যাকাত দিবে,
ঈদ আনন্দে নেকির পাল্লা
ভারী করে নিবে।

মলিন মুখে হাঁসি ফুটবে
বিজয় খুশি মনে,
নতুন জামা কেনার টাকা
দিবে ধনী গণে।

যাকাত দিবে ধনীরা সব
বাড়ি বাড়ি গিয়ে,
যাকাত পেয়ে পড়বে জামা
থাকবে খুশি নিয়ে।

ঈদের দিনে সবার মতো
থাকবে খুশি মুখে,
ভালো বেসে আপন করে
নেবে টেনে বুকে।

গরীব দুখি এতিম জনের
নবী ভালো বাসে,
যাকাত হলো ফরজ বিধান
দিয়ে থাকি পাশে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply