কবিতা (আজকের ভালোবাসা, পড়াশোনা করেছে জব্দ)

0

“আজকের ভালোবাসা”

.. অর্পিতা 🖋🖊।।

 

আজকের ভালোবাসা পারে

মা-বাবাকে অমান্য করতে

আজকের ভালোবাসা পারে

দুনিয়ার নজরে বাবা-মাকে অসম্মান করতে।।

 

আজকের ভালোবাসা

মার আচঁলে মুখ ঢেকে কান্নাকে নেকা বলতে পারে

আজকের ভালোবাসা

বাবার সমাজে অর্জিত গর্বকে

ধুলোয় মিশাতে পারে।।

 

সত্যি আজকের ভালোবাসা মহান

শুধু মিথ্যা মার মমতা,

আর বাবার স্নেহ ও অমূল্য জ্ঞান।।

পড়ালেখা করেছে আমায় জব্দ

নাম শুনলেই শুরু হয়

মনের ভিতর মরুভূমির খা খা শব্দ।।

ভেবে পায় না মুই কোনো কূল

কি করে দেব পড়ালেখার মাধ্যমে

বাবা- মাকে এনে ফুল।।

চিন্তায় চিন্তায় ঘুম আসে বেশ

কবে যে হবে

এই পড়ালেখার শেষ।।

জীবনটা দুইদিনের

খাও, দাও আর ঘুমাও

তাই পড়ালেখা বাদ দিয়ে

জীবনের মজা নিয়ে মাথা ঘামাও।।

সব বাদ দিয়ে

গেলাম আমি ঘুমাইতে

তোমরা এইটা পড়

রাতের খাবার খাইতে খাইতে।।

আমি হলাম ঘুমের যানের যাত্রী

সবাইকে শুভ রাত্রি।।

 

“”পড়ালেখা””

..অর্পিতা 🖋🖊।।

 

“সবটাই মজার ছলে লেখা। কেউ seriously নিবেন না “”

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন।কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম

মোঃ রুহুল আমিন একজন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ও মাটির কাছাকাছি থাকা সমকালীন দেশপ্রেমিক কবি, ছড়াকার এবং গভীর নৈতিকতাবোধসম্পন্ন কর্মনিষ্ঠ পেশাদার

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

2 Replies to “কবিতা (আজকের ভালোবাসা, পড়াশোনা করেছে জব্দ)”

Leave a Reply