বাবার ইচ্ছে পূরণ

0

বাবার ইচ্ছে পূরণ

মোঃ রুহুল আমিন
তারিখ -০৮-০৩-২০২৩

=================

বাবার ইচ্ছে মানতে নারাজ
ছেলেগুলো আজ,
শরিক ফাঁকি দিয়ে পায় না
লোক সমাজে লাজ।

বাবার সম্পদ ভোগ-বিলাসে
করছে ছেলে ভোগ,
বাবার ইচ্ছে ….বৃথাই যাগগে
বোনের কিবা যোগ।

এমন ছেলের নেইতো অভাব
চায় না বাবার মান,
থাকতে বাবা বলতো আবার
বাবা মোদের জান।

বাবার ইচ্ছে পূরণ করার
ইচ্ছে তাদের নেই,
ধর্মের লেবাস ধারণ করেই
চাচ্ছে দোয়া সেই।

বাবার সম্পদ পাওয়া জন্য
করছে কতো ছল,
নিজের নামে গড়লো সবি
বোনের চোখে জল।

বাবার ইচ্ছে পুরণ করায়
বিশাল বড়ো জয়,
এমন ছেলে থাকলে বাবার
নেইতো কোনো ভয়।

বাবা নামক মোমবাতি আজ
নিভবে কেনো তাই,
আঁধার মাঝে আলোর পরশ
বাবার আলো চাই।

বাবার মোদের প্রদোষ সময়
আলো জ্বলে থাক,
মনের থেকেই চাইবে ছেলে
বাবা শান্তি পাক।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply