মরণ রেখা

0

মরণ রেখার পাশে জীবন
চলছে থেমে থেমে,
ধরার বুকে মরণ বার্তার
যমদূত এলো নেমে।

ভীষণ ভয়ে কাঁপছে শরীর
জীবনের শেষ.. প্রান্ত,
চিন্তার ছাপের নীল আবর্তে
যেনো অসাড় …. শ্রান্ত।

তবুও মরণ রেখার পাশে
দাঁড়ায় স্বপ্ন আঁকি,
অচিন পাখি দেহের থেকে
দেবে বুঝি ফাঁকি।

গোলাকার এই পৃথিবী আজ
মরণ ব্যাধি রূপে,
দিকভ্রান্ত মানুষ গুলো
বন্দি মরণ কূপে।

চারিদিকে বিরাজ করছে
শোকের মাতম ছাঁয়া,
মরণব্যাধি দানব রূপটায়
অসাড় হলো কায়া।

অসীম প্রভুর প্রেমের সাড়া
মরণ হলে.. পাবো,
বিদায় নিবো ধরার থেকে
স্বর্গের পথে যাবো।

গভীর শোকে মুষড়ে যাও তো
আমার মরণ হলে,
প্রভুর দিদার পর্দা ছাড়লে
পাবো মনটা বলে।

অন্তহীন ওই জীবন কালের
ধাবিত হায় আজি,
স্বর্গের সুখেই থাকবো তাইতো
কফিন সাজে সাজি ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply