বুবুর বিয়ে

0

রাত পোহালেই বুবুর বিয়ে

মেহমান ভরা ঘর,

কাছে, পাশে তারে আর পাবোনা !

বুবু কি হবে পর ?

 

বুবু ছাড়া এই ঘর চারিধার,

খালি খালি লাগে, সব যে আঁধার

মন বসে না কোন কাজে আর–

বুবু কি হবে পর ?

 

শিশুকাল থেকে এক সাথে থাকা

আদরের বুবু মোর,

চেনা ঘর ফেলে চলে যায় কেন?

অন্য লোকের ঘর?

 

গলাগলি করে রয়েছি দু’জন

ঐ ঘরে তার কে আছে আপন?

ভাই টারে ভুলে থাকবে তখন

বুবু কি হবে পর ?

 

মন কষাকষি ছিল কিছু বটে

তার কাছেই হাতেখড়ি–

প্রথম পাঠের, হাত ধরে হাটা

আবদার, জারিজুরি।

 

বুবু চলে গেলে কে দেবে গাল

গরু চড়াব একলা বিকাল?

অমন করে কে নেবে খেয়াল,

বুবু কি হবে পর?

পুতুলের বিয়ে দিয়েছি দু’জনে

আলতা, চুড়ির সাজে,

শাড়ী পরিয়ে, বুবু বেনী দিত

কতই না কারুকাজে !

 

সাজবে সকালে হাসি নিয়ে মুখে

ব্যথাটা লুকিয়ে রাখব এ বুকে,

ভেজাব না গাল, হাসব দু’চোখে

বুবু কি হবে পর?

 

বুঝেনা কিছুই বুবু আজকাল

এ বড় বাড়াবাড়ি—

কাল থেকে কাছে যাবই না আর

বুবুকে পাঠাব আড়ি।

 

মা’কে দেখিনি, বাবা থাকে দূরে,

বুবুকেই পে’ছি মা’র মত করে

মা ছাড়া ছেলে থাকতে কি পারে?

বুব কি হবে পর?

 


আরো পড়ুন- 


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

One Reply to “বুবুর বিয়ে”

Leave a Reply