বৃক্ষ কথা – ভাস্কর পাল

0

বৃক্ষ কথা

  • ভাস্কর পাল

 

আমরা তো বোবা

বলতে পারি না কথা,

একই স্থানে স্থির থেকেই

বাড়াই সাহায্যের হাতটা।

 

আমার ভাষা বোঝে না কেউ

শোনেনা কষ্টের কান্না,

প্রয়োজনেতে দিচ্ছি সবই

শোষণ করছি বিশুদ্ধতা।

 

নিজের খাদ্য নিজেই বানাই

নেই না কারোর সাহায্য,

ছায়া দিচ্ছি, খাবার দিচ্ছি

তবুও হচ্ছি ধ্বংস।

 

প্রাণ বাঁচানোর রসদ আছে

আমাদেরই কাছে-

প্রতিদানে তবুও পাচ্ছি

কান্না চাপা কষ্ট।

 

আমরা পারিনা মনুষ্যর মতো

প্রতিবাদের ঝড় তুলতে,

মানুষ তাই মোদের মেরে-

করছে ধ্বংস নিজের।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply