মায়ের আকুতি

0

মায়ের আকুতি
মোঃ রুহুল আমিন
তারিখ-০৫-১১-২০২০
============
বৃদ্ধাশ্রমে…..একলা ভেবেই
খুঁজি খোকা ‌তোকে
চোখের কোণে অশ্রু ঝরায়
যাচ্ছে প্রহর শোকে।

বৃদ্ধাশ্রমে ……. নিজের হাতেই
খোকা গেলো রেখে,
এখন থেকে হয়তো কাটবে
খোকার না’যে দেখে।

বৃদ্ধাশ্রমে ………কাটছে খুবই
দিনগুলো যে ভালো,
খোকার ছাড়া যেনো আজকে
মনটা হলো কালো।

দিনগুলো যে ক্যামনে কাটবে
আজকে খোকা ছাড়া,
বুকের মানিক বুঝলো নাকো
যাচ্ছি ব্যথায় মারা।

কেউ কি মোরে বলতে পারবে
খোকা আছে কেমন?
আমায় ছাড়া ভালো কাটছে
একটু বলো তেমন।

ভালো থাকিস রাজ প্রাসাদে
আসবে মাঝে মাঝে,
বৃদ্ধাশ্রমে ……ভালোই লাগছে
সকাল থেকে সাঝে।

খোকার কথা ভেবেই অশ্রূ
কেনো চোখে ঝরে,
খোকার ছাড়াই খাইনি ভাত যে
তাইতো মনে পড়ে।

ওই প্রাসাদের কোণে থাকলে
তোকে পেতাম রোজে,
বৃদ্ধাশ্রমে…… মনটা শুধুই
খোকা তোকে খোঁজে।

মরণ খবর শুনতে পেলেই
থাকিস ধৈর্য ধরে,
আসবে যখন খুঁজতে মোরে
থাকবো আঁধার ঘরে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply